Latest

Literature

কবি আবদুল হাই মাশরেকীর ৩৭তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেসক্লাবে স্মরণসভা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ ৭:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলা গানের জনপ্রিয় ধারার অন্যতম নির্মাতা ও কিংবদন্তি কবি-গীতিকবি আবদুল হাই মাশরেকীর ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৩ ডিসেম্বর ২০২৫, শনিবার বিকেল ৪টায় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে “এসো গণতন্ত্র গড়ে তুলি নতুন দিনের, নতুন দিনের” শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে কবি আবদুল হাই মাশরেকী গবেষণা কেন্দ্র ও মাসিক জনপ্রশাসন পত্রিকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, গবেষক ও প্রাবন্ধিক প্রফেসর গাউসুর রহমান, কথাসাহিত্যিক ও নাট্যকার ড. গোলাম শফিক, কবি ও আবৃত্তিশিল্পী শংকর সাওজাল, প্রাবন্ধিক ও ইতিহাসবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম, গবেষক ও রাষ্ট্রচিন্তক মুহাম্মদ আতা উল্লাহ খান, উত্তরাস্থ ঈশ্বরগঞ্জ ফোরামের সভাপতি মজিবুর রহমান, গবেষক নজরুল এবং সাবেক পরিচালক (যানবাহন পরিবহন অধিদপ্তর) এবি সিদ্দিক।

সভাপতিত্ব করেন বিশিষ্ট চিত্রশিল্পী ও সমাজসেবী জনাব সন্তু সাহা।

আলোচনা সভায় বক্তব্য দেন কবি গোলাম কাদের, কবি ইয়াদী মাহমুদ, ছড়াকার এম আর মঞ্জুর এবং কবি রবিন বরকত উল্যাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অ্যাডভোকেট আজিজুল হাই সোহাগ, উপ-মহাসচিব, বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন এবং সাধারণ সম্পাদক, কবি আবদুল হাই মাশরেকী পরিষদ, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, কবি আবদুল হাই মাশরেকীর গান ও কবিতা এদেশের গণতান্ত্রিক চেতনা, মানবিক মূল্যবোধ ও সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর সৃষ্টিতে শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ, মানুষের মুক্তি ও ন্যায়ের আকাঙ্ক্ষা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। সহজ ভাষা ও গভীর অনুভূতির মাধ্যমে তিনি সাধারণ মানুষের কথা বলেছেন এবং সমাজ পরিবর্তনের প্রেরণা জুগিয়েছেন। তাঁর সাহিত্যকর্ম প্রজন্মের পর প্রজন্মকে সচেতন, প্রতিবাদী ও মানবিক হয়ে ওঠার পথ দেখিয়েছে।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত ও নাতে রাসুল পরিবেশন করেন গজলশিল্পী ওস্তাদ জামাল হাসান ও তাঁর সহশিল্পীবৃন্দ।

পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কবিপুত্র নঈম মাশরেকী ও শহীদুল ইসলাম সেলিম।

৫০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Literature নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন