Latest

Country

উত্তরের জেলাগুলোতে শীতের তীব্রতা বাড়ছে, চলছে শৈত্যপ্রবাহ

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় প্রতিনিধি

রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ ২:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের উত্তরাঞ্চলে শীতের প্রকোপ ক্রমেই বাড়ছে। পঞ্চগড় জেলার ওপর দিয়ে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় তাপমাত্রা নেমে এসেছে এক অঙ্কে।

এতে স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটছে, সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার (১৩ ডিসেম্বর) জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দুই দিনেও একই তাপমাত্রা বিরাজ করেছে। ফলে টানা তিন দিন ধরে এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। ভোর ও রাতে কনকনে ঠান্ডা অনুভূত হলেও দিনের বেলায় সূর্যের দেখা মিলছে কম তীব্রতায়। এর সঙ্গে মাঝেমধ্যে ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস বইছে, যা মানুষের ভোগান্তি আরও বাড়িয়ে দিচ্ছে।

শীতের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষ। বিশেষ করে বালু শ্রমিক ও অটো-ইজিবাইক চালকেরা পড়েছেন চরম কষ্টে। পঞ্চগড় পৌর এলাকার মসজিদপাড়ার অটোচালক রফিকুল ইসলাম বলেন, সন্ধ্যার পর ঠান্ডার কারণে বাইরে থাকা কঠিন হয়ে পড়ে। সকাল ৮টা পর্যন্ত কনকনে শীত থাকে। প্রতি বছর শীত এলেই আমাদের কষ্ট বেড়ে যায়।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, তেঁতুলিয়া ও আশপাশের এলাকায় বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে ডিসেম্বরের বাকি দিনগুলোতে তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। একই সময়ে দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু-এক স্থানে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে সড়ক, নৌ ও বিমান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, নওগাঁসহ রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আগামী দিনে আরও বিস্তৃত হতে পারে। এর ফলে সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

২৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন