Latest

Country

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে ৯.৫ ডিগ্রি

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় প্রতিনিধি

শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ ৬:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের তেঁতুলিয়াসহ জেলার বিভিন্ন এলাকায় গত দুই দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এতে ভোর ও রাত্রিকালীন তাপমাত্রা কমে গিয়ে বেড়েছে শীতের তীব্রতা।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আরও কম, ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তবে রাতে তাপমাত্রা কমলেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে দাঁড়ায় ২৬ দশমিক ৮ ডিগ্রিতে।

হিমালয়ের পাদদেশঘেঁষা জেলা হওয়ায় পঞ্চগড় ও আশপাশের এলাকায় কয়েক দিন ধরেই ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে উজ্জ্বল রোদ দেখা মিললেও তাতে তেমন উষ্ণতা নেই। শীত বাড়ায় গ্রামীণ জনপদের মানুষজন গরম কাপড়েই দিন কাটাচ্ছেন। বিশেষ করে নিম্নআয়ের মানুষ হঠাৎ বেড়ে যাওয়া শীতের তীব্রতায় বেশি ভুগছেন।

শীতের কারণে জেলার বিভিন্ন হাসপাতালের বহির্বিভাগেও রোগীর চাপ বেড়েছে। প্রতিদিনই শীতজনিত সমস্যায় চিকিৎসা নিতে আসছেন শতাধিক মানুষ। শিশু ও বৃদ্ধরাই বেশি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন বলে জানা গেছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে এবং এটি আরও ২-৩ দিন স্থায়ী হতে পারে। তিনি জানান, শুক্রবার সকাল ৬টায় রেকর্ড করা তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ।

২৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন