Latest

National

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ ১:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই তফসিল প্রকাশ করেন।

সিইসির ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এ বছর ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর। যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি।

সিইসি জানান, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পরদিন অর্থাৎ ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা।

ভাষণে তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই কমিশনের প্রধান লক্ষ্য। ইতোমধ্যেই নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে এবং দীর্ঘদিন অকার্যকর থাকা পোস্টাল ভোটের ব্যবস্থাকে উন্নত করা হয়েছে।

এছাড়া জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট হবে সাদা-কালো, আর গণভোটের ব্যালট থাকবে গোলাপি রঙের। দেশের ইতিহাসে এবারই প্রথম জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

৩৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন