Latest

Country

কুড়িগ্রামের রৌমারীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫ ৩:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকালেতে জাদুরচর ইউনিয়নের কর্তিমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- কর্তিমারী এলাকার শাহজাহানের ছেলে শাহবাব মণ্ডল (২) এবং দিগলাপাড়া এলাকার আবু তালেবের ছেলে আবু তোহা মণ্ডল (৩)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির সামনে খেলতে বের হয় শিশুদুটি। একসময় অসাবধানতাবশত তারা পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুদের না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসতে দেখা গেলে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

হঠাৎ এ দুই শিশুর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠেছে পুরো বাড়িঘর।

রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহনেয়াজ বলেন, 'ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।'

৪৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন