Latest

National

প্রধান বিচারপতির সঙ্গে সিইসির বৈঠক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ ৯:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

নির্বাচন ভবন থেকে দুপুর ১টা ১০ মিনিটে বের হয়ে সিইসি সরাসরি সুপ্রিম কোর্টে পৌঁছান এবং প্রধান বিচারপতির খাসকামরায় বৈঠকে অংশ নেন।

সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে থাকেন সিইসিরা। এবারও সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই তিনি বৈঠকে যোগ দেন। তবে এবার তিনি একাই গেছেন, সঙ্গে ছিলেন শুধু ইসির সচিব।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণাকে কেন্দ্র করে সোমবার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ১০ ডিসেম্বর সিইসির জাতির উদ্দেশে ভাষণ রেকর্ড করা হবে। এর জন্য বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে চিঠি পাঠানো হয়েছে। রেকর্ডিংয়ের সময় পরে কমিশন জানিয়ে দেবে বলেও তিনি জানান।

৩৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন