Latest

Sports

অস্ত্রোপচার অনিবার্য; বিশ্বকাপে নেইমারের খেলা অনিশ্চিত

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ ১০:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
অবনমন এড়ানোর লড়াইয়ে দলকে বাঁচাতে ব্যথা নিয়েই মাঠে নেমেছিলেন নেইমার। ক্রুজেইরোর বিপক্ষে সান্তোসের গুরুত্বপূর্ণ ৩–০ গোলের জয়ের পরই ব্রাজিলিয়ান তারকা জানালেন, হাঁটুর চোটের কারণে এখন তাকে বাধ্য হয়েই অস্ত্রোপচার করাতে হবে।

আর এ ঘোষণার পরই নতুন করে শঙ্কা দেখা দিয়েছে আগামী বছরের বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে।

রবিবার ম্যাচ শেষে সাংবাদিকদের নেইমার বলেন, 'দলকে সাহায্য করতেই মাঠে ফিরেছি। গত কয়েক সপ্তাহ ছিল কঠিন। চোট থাকা সত্ত্বেও শেষ দিকের ম্যাচগুলোতে খেলতে নামার সিদ্ধান্ত নিয়েছি। যারা পাশে থেকেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ।'

৩৩ বছর বয়সী নেইমার চলতি বছরের জানুয়ারিতে সৌদি আরব থেকে ফিরে যোগ দেন শৈশবের ক্লাব সান্তোসে। লিগের শেষ চার ম্যাচে পাঁচ গোল করে দলকে অবনমন এড়াতে বড় ভূমিকা রাখলেও, চোট তাকে প্রায় পুরো মৌসুমজুড়েই ভোগায়; মোট খেলতে পারেন মাত্র ২০টি ম্যাচ।

অস্ত্রোপচারের ধরণ বা পুনর্বাসনে কত সময় লাগবে-এ বিষয়ে কিছু জানাননি তিনি। তবে দলীয় চিকিৎসকদের ধারণা, অস্ত্রোপচারের পর মাঠে ফেরার আগে তাকে কয়েক মাস পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

এদিকে ব্রাজিল জাতীয় দলেও নেইমারকে দেখা যায়নি প্রায় দুই বছর। নতুন প্রধান কোচ কার্লো আনচেলত্তি আগেই জানিয়ে রেখেছেন, বিশ্বকাপের দল বিবেচনায় নিতে হলে নেইমারকে পুরোপুরি ফিট হয়ে ফিরতে হবে।

২০২৬ বিশ্বকাপ আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। সময়ের খুব কাছাকাছি অস্ত্রোপচার হওয়ায় টুর্নামেন্টে নেইমারের অংশগ্রহণ এখন বড় প্রশ্নের সামনে দাঁড়িয়ে গেছে।

৫৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Sports নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন