Latest

National

নবম পে–স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের মহাসমাবেশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫ ৭:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
নবম পে–স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৃহত্তর মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল থেকে বিভিন্ন দপ্তরের হাজার হাজার কর্মকর্তা–কর্মচারী সমাবেশস্থলে জড়ো হন।

সমাবেশে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান বলেন, ২০১৫ সালের পর থেকে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়নি, অথচ গত এক দশকে নিত্যপণ্যের মূল্য কয়েকগুণ বেড়ে গেছে। বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে পাঁচ বছর অন্তর বেতন পুনর্নির্ধারণের কথা থাকলেও তা বাস্তবায়িত না হওয়ায় কর্মচারীরা জীবনযাত্রা চালাতে হিমশিম খাচ্ছেন।

তিনি আরও জানান, বর্তমান অন্তর্বর্তী সরকার নবম পে–কমিশন গঠন করলেও সাম্প্রতিক সময়ে অর্থ উপদেষ্টার বক্তব্য সরকারি কর্মচারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। আগামী সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে-এমন মন্তব্য কর্মচারীদের ক্ষুব্ধ করেছে বলে তিনি দাবি করেন।

এ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে, বৈষম্যমুক্ত নবম পে–স্কেল আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবি জানান আবু নাসির খান।

মো. ওয়ারেস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জুনায়েদ আব্দুর রহিম সাকিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থেকে কর্মচারীদের দাবির প্রতি সংহতি জানান।

বাংলাদেশ ডাক বিভাগের বিস্তৃত সমাবেশ ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের লক্ষাধিক কর্মকর্তা–কর্মচারী এতে অংশ নেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মো. বাদিউল কবির, মো. মাহমুদুল হাসান, র‌বিউল জোয়াদ্দার, মো. লুৎফর রহমান, আ. হান্নান, মো. বেলাল হোসেন ও খায়ের আহমেদ মজুমদার প্রমুখ।
 

২৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন