Latest

National

তারেক রহমানের নিরাপত্তায় সরকারের সব ধরনের প্রস্তুতি আছে : উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ ৮:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 'দেশ ফিরলে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিশেষ ব্যবস্থা নেবে।'

মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 'আমরা সবার জন্যই প্রস্তুত। যাদের বিশেষ নিরাপত্তার প্রয়োজন তাদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নিতে সক্ষম।' তবে তিনি উল্লেখ করেন, কোর কমিটির সভায় তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো আলোচনা হয়নি। এছাড়া তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে কারও নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। তিনি বলেন, সোমবার (১ ডিসেম্বর) রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন