Latest

National

আবারও রাতে ভূমিকম্প, ঢাকাসহ বিভিন্ন স্থানে অনুভূত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ ৪:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকাসহ দেশের একাধিক এলাকায় হালকা মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটের দিকে এ কম্পন টের পাওয়া যায়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৯ এবং এর কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের ফালামে। ভূকম্পনের উৎপত্তি ছিল ভূমি থেকে প্রায় ১০৬ দশমিক ৮ কিলোমিটার গভীরে।

বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও বরিশাল বিভাগ থেকে ভূমিকম্প অনুভূতির খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

আন্তর্জাতিক ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, কম্পনের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের নাচুয়াং এলাকা। তাদের তথ্যে আরও উল্লেখ করা হয়-এই ভূমিকম্পের গভীরতা ছিল ১০৬.৮ কিলোমিটার এবং এর প্রভাব পড়েছে মিয়ানমার, উত্তর-পূর্ব ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে।

ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে অন্যতম মিয়ানমার দুই টেকটোনিক প্লেট-ভারতীয় ও ইউরেশীয় প্লেটের মাঝামাঝি অবস্থান করায় এ অঞ্চলে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি সবসময়ই থাকে। বিশেষজ্ঞদের মতে, এই প্লেট দুটির সংযোগরেখা ‘সাইগং ফল্ট’ মান্দালয় থেকে ইয়াঙ্গুন পর্যন্ত প্রায় ১ হাজার ২০০ কিলোমিটারজুড়ে বিস্তৃত, যা লাখো মানুষের বাসস্থানকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে।

চলতি বছরের ২৮ মার্চ মিয়ানমারে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর প্রভাব থাইল্যান্ডসহ বাংলাদেশ, ভারত, কম্বোডিয়া ও চীন পর্যন্ত পৌঁছায়। বিশেষজ্ঞরা বলছেন, গত দুই দশকে এ মাত্রার আর কোনো ভূমিকম্প সেখানে দেখা যায়নি।

৩১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন