Latest

National

দেশে জ্বালানি তেলের দাম বাড়ল, আজ থেকেই কার্যকর নতুন মূল্য

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ ২:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের বাজারে আবারও বাড়ানো হলো জ্বালানি তেলের দাম। ডিসেম্বর মাসের জন্য প্রতি লিটার জ্বালানি তেলে গড়ে ২ টাকা বৃদ্ধি করেছে সরকার।

রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে নতুন এই মূল্য ঘোষণা করে, যা আজ ১ ডিসেম্বর থেকেই কার্যকর হচ্ছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেলের দাম প্রতি লিটার ১০২ টাকা থেকে বাড়িয়ে ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রলের দাম ১১৮ টাকা থেকে বাড়িয়ে ১২০ টাকা এবং অকটেনের দাম ১২২ টাকা থেকে বাড়িয়ে ১২৪ টাকা করা হয়েছে। একই সঙ্গে কেরোসিনের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১১৬ টাকা, যা আগে ছিল ১১৪ টাকা।

সরকার জানায়, গত বছরের মার্চ থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ প্রক্রিয়া চালু রয়েছে। এই ব্যবস্থার অংশ হিসেবে প্রতি মাসেই নতুন মূল্য নির্ধারণ করা হয়। স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের নির্দেশিকা প্রকাশ করা হয় ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি।

নির্দেশিকায় উল্লেখ করা হয়, দেশে পেট্রল ও অকটেন মূলত ব্যক্তিগত যানবাহনে ব্যবহৃত হয়-এগুলোকে বিলাসপণ্য হিসেবে বিবেচনা করায় ডিজেলের তুলনায় সব সময়ই এ দুই জ্বালানির দাম বেশি রাখা হয়।

এ ছাড়া উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের মূল্য নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য ফার্নেস তেলের মূল্য সমন্বয় সংক্রান্ত প্রস্তাবও বিইআরসির কাছে আছে। আর ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের খুচরা মূল্য নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

৩৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন