Latest

Country

পঞ্চগড়ে টানা পাঁচদিন শীতের প্রভাব, তাপমাত্রা ১৩ ডিগ্রিতে

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় প্রতিনিধি

রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ ৮:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ে টানা পাঁচদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিরাজ করছে, যার কারণে শীতের তীব্রতা বেড়েছে।

রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। ভোরে হালকা কুয়াশা থাকলেও ঘন কুয়াশার দেখা মেলেনি। সকাল গড়ার সঙ্গে সঙ্গে আকাশে ঝলমলে রোদ দেখা দিলেও শীতের দাপট কমেনি।

শনিবার সকালেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগের কয়েকদিনে তাপমাত্রা ১৩.২ থেকে ১৩.১ ডিগ্রির মধ্যে অবস্থান করেছিল। ফলে দিনের বেলায় রোদ থাকলেও ভোর ও সকালে শীতের তীব্রতা স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, পঞ্চগড়ে শীত ক্রমেই বাড়ছে। ডিসেম্বরে তাপমাত্রা আরও কমতে পারে এবং শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

২৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন