Latest

Country

নীলফামারীর সব রুটে বাস চলাচল অনির্দিষ্টকাল বন্ধ

নীলফামারী প্রতিনিধি
নীলফামারী প্রতিনিধি

রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ ৭:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
নীলফামারীর এক বাস শ্রমিক নেতাকে মারধরের ঘটনার জেরে রংপুর বাস মিনিবাস মালিক সমিতির অধীনে চলাচলকারী নীলফামারীর সব রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) সকাল থেকে রংপুর-নীলফামারী, সৈয়দপুর, কিশোরগঞ্জ, জলঢাকা, ডিমলা ও ডোমার রুটে কোনো বাস চলাচল করছে না। তবে ঢাকাগামী এবং দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা সমিতির বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগের দিন শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম এ সিদ্ধান্তের ঘোষণা দেন।

জানা যায়, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা বাস শ্রমিক ইউনিয়নের উপকমিটির দপ্তর সম্পাদক সফিকুল ইসলামের সঙ্গে শ্রমিকদের পাওনা নিয়ে আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রংপুর মালিক সমিতির কয়েকজন নেতা-কর্মী তাকে লাঞ্ছিত করেন। ঘটনাটি শ্রমিক ইউনিয়নের নেতাদের জানানো হলে তারা সঠিক বিচার না হওয়া পর্যন্ত রংপুর জেলা মালিক সমিতির সব বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে পড়ায় নীলফামারী ও আশপাশের এলাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং শ্রমিকদের নিরাপত্তা ও ন্যায্য পাওনা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।

শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, 'আমাদের শ্রমিক নেতাকর্মীদের ওপর হামলা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। সঠিক বিচার না হওয়া পর্যন্ত রংপুর মালিক সমিতির বাস নীলফামারী দিয়ে চলতে দেওয়া হবে না।'

৩৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন