Latest

Religion

গাজীপুরে জোড় ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু, মোট মৃত ৫

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর প্রতিনিধি

রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ ৭:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে তাবলিগ জামাতের শুরায়ি নেজামের আয়োজনে চলমান পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে।

রবিবার সকালে তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে এবারের জোড় ইজতেমায় মোট পাঁচ জন মুসল্লির মৃত্যু হলো।

মারা যাওয়া দুজন হলেন, সিলেট সদর উপজেলার ভার্থখোলা এলাকার আব্দুল জহিরের ছেলে আবুল আসাদ বাদল (৬২) এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কোট্টাপাড়া এলাকার নাজির উদ্দিনের ছেলে মঈন উদ্দিন (১০০)। হাবিবুল্লাহ রায়হান জানান, রবিবার ভোর পৌনে ৫টার দিকে টঙ্গী জোড় ইজতেমা মাঠে মঈন উদ্দিন স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন।

অন্যদিকে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে শ্বাসকষ্ট দেখা দিলে আবুল আসাদ বাদলকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত শুক্রবার (২৮ নভেম্বর) ফজরের নামাজের পর মাওলানা ওমর ফারুকের আমবয়ানের মধ্য দিয়ে তুরাগ তীরের ইজতেমা ময়দানে এই পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ২ ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এর সমাপ্তি হওয়ার কথা রয়েছে।

৩৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Religion নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন