Latest

National

খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ ৮:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি জানতে এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার দুপুর ১টা ১৮ মিনিটে তিনি রাজধানীর বাসাবো থেকে হাসপাতালে পৌঁছান।

হাসপাতালে পৌঁছে স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান। হাসপাতাল সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন খালেদা জিয়া এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার চিকিৎসা পরিস্থিতি বিবেচনায় হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়।

সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিরা খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি জানতে হাসপাতালে সাক্ষাৎ করছেন।

২৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন