Latest

National

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের আলোচনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ ডি’অ্যাফেয়ার্স) ট্রেসি অ্যান জ্যাকবসন ঘণ্টাব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।

বৈঠকটি শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর মিন্টো রোডের ৩৩ নম্বর সরকারি বাসভবনে অনুষ্ঠিত হয়।

বিশেষ সূত্রের তথ্য অনুযায়ী, বৈঠকে আলোচনার বিষয়বস্তুতে ছিল ড. খলিলুর রহমানের ভারত সফর, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি এবং আদালতের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ভারত থেকে প্রত্যাবর্তন। এছাড়াও দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারকরণ এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয়েছে।

এর আগে চলতি বছর কয়েকবার সরকারি সফরে ওয়াশিংটনে গেছেন ড. খলিলুর রহমান। সেখানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। গত কয়েক মাসে তার সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মকর্তাদের একাধিক বৈঠক হয়েছে। তবে এসব বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে তা প্রকাশ করা হয়নি।

৩১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন