Latest

National

৮১টি দেশি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে আজ ইসির সংলাপ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ ২:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে আয়োজনের অংশ হিসেবে আজ মঙ্গলবার ৮১টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য এ সংলাপ দু’টি সেশনে ভাগ করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) ও বিকল্প তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আশাদুল হক জানান, সকাল সাড়ে ১০টায় প্রথম সেশনে ৪০টি এবং দুপুর ২টায় দ্বিতীয় সেশনে আরও ৪১টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে। সংলাপে অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকার কথা রয়েছে।

ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে রাজনৈতিক দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক, নির্বাচন বিশেষজ্ঞ ও নারীনেত্রীসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক সংলাপ করেছে নির্বাচন কমিশন। গত ১৩, ১৬, ১৭ ও ১৯ নভেম্বর দুই সেশনে মোট ৪৭টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করেছে ইসি।

২৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন