Latest

Country

সাতক্ষীরায় জলবায়ু সুবিচারের দাবিতে পদযাত্রা ও সমাবেশ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  

বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ ৬:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা শহরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও উপকূল রক্ষার জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান গঠনের দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে পদযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পদযাত্রার আয়োজন করে গ্রীন কোয়ালিশন, গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম। সমাবেশে বক্তারা উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা বৃদ্ধি, জীবিকার সংকট, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকি এবং মিঠাপানির ঘাটতির দীর্ঘমেয়াদি সমস্যা তুলে ধরেন।

বক্তারা বলেন, দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকা হলেও এখানে কোনো বিশেষায়িত প্রতিষ্ঠান নেই। তাই উপকূল রক্ষা, পরিকল্পিত উন্নয়ন ও ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য উপকূল উন্নয়ন বোর্ড গঠনের দাবি জানান। এছাড়া জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতকরণ, আন্তর্জাতিক তহবিল বৃদ্ধি, মিঠাপানি সংরক্ষণ, টেকসই কৃষি সহায়তা, জেলেদের নিরাপত্তা, জীবিকা রক্ষা এবং দুর্যোগ সহনশীল অবকাঠামো নির্মাণে বিশেষ বরাদ্দ প্রদানের আহ্বান জানান তারা।

পদযাত্রা ও সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আজাদ হোসেন বেলাল। বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নূর খান বাবুল, পরিবেশ কর্মী মাধব চন্দ্র দত্ত, গ্রীন কোয়ালিশনের যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন ও বিপ্লব হোসেন এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি আব্দুর রহমান নীরব।

৩৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন