Latest

Country

কুষ্টিয়ার দৌলতপুরে আরিফ হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার

মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ ৫:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে আরিফ আলী হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (১৭ নভেম্বর) ভোরে পৃথক অভিযানে নিজ নিজ বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার পাকুড়িয়া এলাকার ফজলুল হকের দুই ছেলে শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত অস্ত্র–মাদক ব্যবসায়ী টোকেন (৩৭) ও বিল্লাল হোসেন বিলা (৪৩), এবং বাহিরমাদী সরদারপাড়া এলাকার ইন্নাত আলীর ছেলে জাহিদুল (৪০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ মে পাকুড়িয়া ভাঙ্গাপাড়া গ্রামের মুর্শিদ মন্ডলের ছেলে আরিফ আলী (৩০) হত্যার পর এটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে চালানোর চেষ্টা করা হয়েছিল। পরে নিহতের মা হাসিনা খাতুন দৌলতপুর থানায় পরিকল্পিত হত্যার অভিযোগে মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, সীমান্ত এলাকায় মাদক পরিবহনে অস্বীকৃতি জানানোর কারণে আরিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এলাকার কয়েকজন চিহ্নিত মাদক ও অস্ত্র কারবারি তাকে মাদক বহনে বাধ্য করার চেষ্টা চালাচ্ছিলেন। রাজি না হওয়ায় তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল।

গত ২৮ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্থানীয় দুই ব্যক্তি- টুকন ও বিলা- আরিফকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি সারারাত নিখোঁজ থাকেন। পরদিন সকালে ডাংমড়কা আদাবাড়িয়া সড়কের পাশে একটি ফাঁকা মাঠে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে দেখিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলেও জানা গেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, 'আরিফ হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলা চলছে। আটক আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।'

২৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন