Latest

Law & Court

মানবতাবিরোধী অপরাধ মামলায় ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ কি কি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ তুলে ধরা হয়েছে।

প্রথম অভিযোগ
আবেদনপত্রে বলা হয়, গত বছরের ১৪ জুলাই গণভবনে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের উদ্দেশে শেখ হাসিনা উসকানিমূলক বক্তব্য দেন। অভিযোগকারীদের দাবি, ওই বক্তব্যের পর সরকারের নির্দেশ ও সহায়তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ক্ষমতাসীন দলের সশস্ত্র কর্মীরা আন্দোলনকারী নিরীহ ছাত্র-জনতার ওপর পরিকল্পিত হামলা চালায়। এতে গুলিতে প্রায় দেড় হাজার মানুষ নিহত ও প্রায় ২৫ হাজার আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

দ্বিতীয় অভিযোগ
অভিযোগে বলা হয়, আন্দোলনকারীদের বিরুদ্ধে হেলিকপ্টার, ড্রোন এবং অন্যান্য মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেন শেখ হাসিনা। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি এ নির্দেশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমে বাস্তবায়ন করেন বলে দাবি করা হয়েছে। এছাড়া, শেখ হাসিনা ও তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএসএম মাকসুদ কামাল এবং সাবেক মেয়র ফজলে নূর তাপসের মধ্যকার কথোপকথনের অডিও রেকর্ড উদ্ধৃত করে অভিযোগে বলা হয়- মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ সম্পর্কে সেখানেও ইঙ্গিত পাওয়া যায়।

তৃতীয় অভিযোগ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের গুলিতে নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপিকে সরাসরি দায়ী করা হয়েছে।

চতুর্থ অভিযোগ
রাজধানীর চানখাঁরপুলে আন্দোলনরত ছয়জন নিরীহ-নিরস্ত্র ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনাতেও একই তিন জনকে অভিযুক্ত করা হয়েছে।

পঞ্চম অভিযোগ
আশুলিয়ায় ছয়জনকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায়ও শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

২১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Law & Court নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন