Latest

Country

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র অভিযান: ১৫ লাখ টাকার পণ্য জব্দ

মো. আরিফ, বান্দরবান    
মো. আরিফ, বান্দরবান   

রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ ৬:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ–মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাংলাদেশি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মালিকবিহীন অবস্থায় পাওয়া এসব পণ্যের সিজার মূল্য ধরা হয়েছে ১৫ লাখ ৭১ হাজার ৫০০ টাকা।

বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)–এর ফুলতলী বিওপি, ভালুখাইয়া বিওপি ও ব্যাটালিয়ন সদরের পৃথক টহল দল গত ২৪ ঘণ্টায় অভিযানগুলো পরিচালনা করে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে সম্প্রতি টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে গভীর রাত ও ভোরে বিশেষ টহল দেওয়া হলে টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরে এলাকাটি তল্লাশি করে বিভিন্ন ধরনের পণ্যভর্তি একাধিক বস্তা উদ্ধার করা হয়।

ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি জওয়ানরা সর্বদা সতর্ক রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ পণ্য জব্দ করা সম্ভব হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।”

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা স্থিতিশীল রাখতে এবং আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমন করতে টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

৩০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন