Latest

Religion

দুরারোগ্য রোগে আক্রান্তদের হজে অনুমতি দেবে না সৌদি সরকার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ৪:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
দুরারোগ্য ও উচ্চ স্বাস্থ্যঝুঁকিতে থাকা ব্যক্তিদের হজে অংশগ্রহণের অনুমতি দেবে না সৌদি আরব সরকার।

এমন কেউ হজে যাওয়ার চেষ্টা করলে সংশ্লিষ্ট দেশের বিরুদ্ধে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

সোমবার (১০ নভেম্বর) বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, প্রত্যেক হজযাত্রীকে হজে যাওয়ার আগে পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করে স্বাস্থ্যঝুঁকিমুক্ত প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব ব্যক্তির শারীরিক অঙ্গপ্রত্যঙ্গ কার্যক্ষম নয় বা যারা গুরুতর অসুস্থ, তারা হজে অংশ নিতে পারবেন না। এর মধ্যে রয়েছে—

কিডনি ডায়ালাইসিসে থাকা রোগী,
জটিল হৃদরোগী,
সবসময় অক্সিজেন নির্ভর ফুসফুসজনিত রোগী,
মারাত্মক লিভার সিরোসিস আক্রান্ত ব্যক্তি,
গুরুতর মানসিক বা স্নায়বিক রোগে ভোগা,
স্মৃতিভ্রষ্ট,
অতি বয়স্ক ব্যক্তি এবং
শেষ পর্যায়ের বা উচ্চঝুঁকিপূর্ণ গর্ভবতী নারী।

 

এছাড়া সংক্রামক রোগ যেমন যক্ষ্মা, ভাইরাল হেমোরেজিক জ্বর বা কেমোথেরাপি ও নিবিড় ইমিউনোথেরাপি নিচ্ছেন এমন ক্যান্সার রোগীদেরও হজে অনুমতি দেওয়া হবে না।

সৌদি সরকার প্রত্যেক দেশের কর্তৃপক্ষকে নুসুক মাসা (Nusuk Masa) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে স্বাস্থ্যঝুঁকিমুক্ত সার্টিফিকেট যাচাই করে বৈধ স্বাস্থ্যসনদ ইস্যু করার আহ্বান জানিয়েছে।

এ বিষয়ে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, নিরাপদ হজ ব্যবস্থাপনায় শারীরিক সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌদি সরকারের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে।

তিনি আরও জানান, হজ এজেন্সিগুলোকেও এই নির্দেশনা জানানো হয়েছে এবং সৌদি সরকারের আমন্ত্রণে দুটি দেশি চিকিৎসক সংশ্লিষ্ট বিষয়ে আয়োজিত কর্মশালায় অংশ নিচ্ছেন।

৩২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Religion নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন