Latest

National

স্বর্ণের দাম আবারও বেড়েছে, ভরিতে বাড়ল ২ হাজার ৫০৭ টাকা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ৪:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সোমবার (১০ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ৫০৭ টাকা বাড়ানো হয়েছে।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম দাঁড়াচ্ছে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা। একইভাবে, ২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকায়, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৬৭ হাজার ১৪৫ টাকায়, এবং সনাতনী স্বর্ণের ভরি ১ লাখ ৩৮ হাজার ৯৪২ টাকায় নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই দাম সমন্বয় করা হয়েছে।

সংগঠনটি আরও জানিয়েছে, স্বর্ণের নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে এই মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।

এর আগে, গত ১ নভেম্বর সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৮০ টাকা বাড়িয়ে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

তবে স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা, এবং সনাতনী রুপার ভরি ২ হাজার ৬০১ টাকা দরে বিক্রি হচ্ছে।

৩০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন