Latest

Economoy

পাঁচ শরিয়াভিত্তিক ব্যাংক একীভূত, পরিচালনা পর্ষদ বিলুপ্ত 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ ১০:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
আর্থিক সংকটে থাকা দেশের পাঁচ শরিয়াভিত্তিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকগুলোকে অকার্যকর ঘোষণা করে একীভূত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক পৃথক চিঠির মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসিকে এ বিষয়ে অবহিত করে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রস্তাব এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, এই পাঁচ ব্যাংক একীভূত করে একটি নতুন সরকারি মালিকানাধীন ইসলামি ব্যাংক গঠন করা হবে। নতুন ব্যাংকের নাম প্রস্তাব করা হয়েছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’।

এর অংশ হিসেবে আজ থেকেই ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশের অধীনে ব্যাংকগুলো পরিচালিত হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, বুধবার বিকেল ৪টায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর সংশ্লিষ্ট ব্যাংকগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে জরুরি বৈঠক আহ্বান করেছেন। বৈঠকে তাদের আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হবে বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত এক বছরেরও বেশি সময় ধরে এই পাঁচ ব্যাংকের আর্থিক অবস্থা ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। তারল্য সংকট, বিপুল পরিমাণ শ্রেণিকৃত ঋণ, প্রভিশন ঘাটতি এবং মূলধন ঘাটতির কারণে ব্যাংকগুলো কার্যত দেউলিয়া অবস্থায় পৌঁছেছে। একাধিকবার তারল্য সহায়তা দেওয়ার পরও কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি।

ফলে ব্যাংকগুলোর শেয়ারমূল্য উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং প্রতিটি ব্যাংকের নিট সম্পদমূল্য (নেট অ্যাসেট ভ্যালু বা এনএভি) বর্তমানে ঋণাত্মক অবস্থায় রয়েছে।

এর আগে গত ৯ অক্টোবর সরকারি মালিকানাধীন নতুন ইসলামি ব্যাংক গঠনের অনুমোদন দেয় সরকারের উপদেষ্টা পরিষদ। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবেই আজকের এই পদক্ষেপ নেয়া হলো।

৩১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Economoy নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন