Latest

National

'সরকারের রূপরেখা অনুযায়ী অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চায় সেনাবাহিনী'

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ ১০:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
সরকারের নির্ধারিত রূপরেখা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের মাধ্যমে দেশের স্থিতিশীলতা আরও সুদৃঢ় হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে বাহিনী সেনানিবাসে ফিরে যাবে।

বুধবার দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স ম্যাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেনাবাহিনী সদর দপ্তরের ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।

তিনি বলেন, দেশের জনগণের মতো আমরাও চাই সরকারের ঘোষিত সময়সূচি ও নীতিমালার আলোকে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও বাড়বে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে সেনাবাহিনী সেনানিবাসে ফিরে যাবে—আমরা সেটার দিকেই তাকিয়ে আছি।

জিওসি আর্টডক আরও বলেন, শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর মূল দায়িত্ব যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। কিন্তু গত ১৫ মাস ধরে আমরা মাঠে রয়েছি, এবং নির্বাচনের পরও কিছুদিন দায়িত্বে থাকতে হতে পারে। ফলে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। তবে সেনাবাহিনী যেভাবে দায়িত্ব পালন করছে, এমন পরিস্থিতি বাংলাদেশ আগে কখনও দেখেনি।

সোশ্যাল মিডিয়ায় সেনাবাহিনীকে নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার বিষয়ে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন, কিছু স্বার্থান্বেষী মহল বাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, সেনাবাহিনীর প্রতিটি সদস্য বাহিনীর প্রধান ও সিনিয়র নেতৃত্বের প্রতি সম্পূর্ণ অনুগত। এসব মিথ্যা প্রচারণার জবাব আমরা সত্যের মাধ্যমেই দেব।

২৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন