Latest

Sports

আয়ারল্যান্ড সিরিজের পর পদ ছাড়তে পারেন সালাউদ্দিন

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ ৪:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের দায়িত্ব নিয়ে নতুন গুঞ্জন ছড়িয়েছে।

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, আসন্ন আয়ারল্যান্ড সিরিজ শেষেই পদ ছাড়ছেন এই অভিজ্ঞ কোচ।

গত বছরের ৫ নভেম্বর জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সালাউদ্দিন। পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তিনি ব্যাটিং ইউনিটের দেখভালের দায়িত্বও পান। তবে তার অধীনে খুব একটা সফল সময় পার করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা; দেখা গেছে ধারাবাহিকতার অভাব।

গেল সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় আসন্ন আয়ারল্যান্ড সিরিজে ব্যাটিং কোচ হিসেবে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরদিনই সালাউদ্দিনের সম্ভাব্য পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে।

যদিও বিসিবির এক কর্মকর্তা ঢাকা পোস্টকে জানিয়েছেন, এখনো সালাউদ্দিনের কোনো আনুষ্ঠানিক পদত্যাগপত্র তারা পাননি। এ বিষয়ে জানতে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, সালাউদ্দিনের সঙ্গে বিসিবির চুক্তি ছিল ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আগেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

এর আগে বিসিবির সভা শেষে বোর্ড পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, সালাউদ্দিন ভাই কিন্তু সিনিয়র সহকারী কোচ। কাউকে সরানো হয়নি, কেবল কোচিং প্যানেলে আশরাফুলকে যুক্ত করা হয়েছে।

২৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Sports নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন