Latest

Religion

নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা: ধর্ম উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২ নভেম্বর, ২০২৫ ৯:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে আলোচনার পর নির্বাচনের পর বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রবিবার (২ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এ সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটের কাজে ব্যস্ত থাকবে, তাই নির্বাচনের আগে ইজতেমা আয়োজন সম্ভব নয়। এ বিষয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে আলোচনা করে নির্বাচনের পর ইজতেমা করার বিষয়ে সবাই সম্মত হয়েছেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, দেশ এখন নির্বাচনের দিকেই অগ্রসর হচ্ছে। সরকার সুষ্ঠু ও অবাধ ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এখন পর্যন্ত নির্বাচন পেছানোর কোনো পরিকল্পনা বা লক্ষণ নেই। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনাও অব্যাহত রয়েছে এবং বড় ধরনের কোনো ভুল বোঝাবুঝি হয়নি।

এনিসিপির জুলাই সনদে স্বাক্ষর না করা প্রসঙ্গে ড. খালিদ হোসেন বলেন, ওই দলের সঙ্গে আলোচনা চলছে। আপাতত দরজা বন্ধ থাকলেও, সেটি খুলতে বেশি সময় লাগবে না।

ড. জাকির নায়েককে বাংলাদেশে আনার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, জাকির নায়েককে দেশে আনতে ইচ্ছুক কিছু ব্যক্তি আমার সঙ্গে দেখা করেছিলেন। তবে এ বিষয়টি ধর্ম মন্ত্রণালয়ের নয়, এটি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। বিদেশি অতিথি সংক্রান্ত বিষয়গুলো এই দুটি মন্ত্রণালয়ই পরিচালনা করে থাকে।

২৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Religion নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন