Latest

National

ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাবে আগামী পাঁচ দিন বৃষ্টির আভাস

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ ৩:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থা-এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ের মধ্যে কোথাও হালকা, আবার কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় প্রকাশিত নিয়মিত পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে ১ নভেম্বর পর্যন্ত সারাদেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বুধবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে বলে জানায় অধিদপ্তর। এদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবার ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করবে। মূল আঘাতটি অন্ধ্রপ্রদেশেই হানবে। এতে বাংলাদেশের উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

তিনি আরও বলেন, বুধবার ঘূর্ণিঝড়টি স্থলভাগে দুর্বল হয়ে পড়লে এর প্রভাব বাংলাদেশে বিস্তার লাভ করতে পারে, ফলে সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা দেখা দিতে পারে।

৪০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন