Latest

Country

ফরিদপুরে প্রতিবন্ধী ধর্ষণ : মো. ইসমাইলের আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ ১০:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে এক বাক ও বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে (২১) ধর্ষণের মামলায় মো. ইসমাইল শেখ (৪৭) নামে এক আসামিকে আদালত আজীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছেন।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভিন এই রায় ঘোষণা করেন। রায়ে উল্লেখ করা হয়েছে, জেলা কালেক্টর এই অর্থ আদায় করে ভুক্তভোগীর নিকট প্রদান করবেন।

আদালত সূত্র জানায়, আসামি ইসমাইল শেখ ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের চতর খাড়া পাড়া গ্রামের আমিন শেখের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন এবং পরে জেলহাজতে প্রেরণ করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১ আগস্ট থেকে ১৫ অক্টোবরের মধ্যে দিনবিশেষে ফরিদপুরের চাঁদপুর ইউনিয়নের পাটক্ষেতে তরুণীকে ধর্ষণ করা হয়। এলাকায় সালিশ বৈঠকে দণ্ডপ্রাপ্ত আসামি ধর্ষণের বিষয়টি স্বীকার করেন। পরে তিনি পালিয়ে যায়। ভুক্তভোগী তরুণী ২০২৩ সালের ৬ জুন তার নিজ বাড়িতে মৃত সন্তান জন্ম দেন। এই ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করে। এ বিষয়ে ভুক্তভোগীর মা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতের রায়ে ইসমাইল শেখের দণ্ড কার্যকর হবে এবং জেলা কালেক্টর তার সম্পত্তি বিক্রি করে ভুক্তভোগীকে ক্ষতিপূরণ প্রদান করবেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন বলেন, এই রায়ে তারা সন্তুষ্ট এবং ন্যায় বিচার হয়েছে বলেও উল্লেখ করেন।

৩২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন