Latest

Law & Court

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরানোর আপিল শুনানি শুরু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ ৮:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ সুপ্রিম কোর্টে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃস্থাপনের বিষয়টি নিয়ে আপিল শুনানি শুরু হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি শুরু করে। আইনজীবী ড. শরীফ ভূঁইয়া আবেদনের পক্ষে, আর রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান শুনানি পরিচালনা করছেন।

২০১১ সালে আপিল বিভাগের রায়ে ত্রয়োদশ সংশোধনী বাতিল হওয়ায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত হয়। তবে ২০২৪ সালের আগস্ট মাসে সরকারের পরিবর্তনের পর সুপ্রিম কোর্টে ওই রায় পুনর্বিবেচনা চেয়ে কয়েকটি আবেদন করা হয়। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ অন্যরা রয়েছেন।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ১৯৯৬ সালে জাতীয় সংসদে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল। এরপর ২০০৪ সালে হাইকোর্ট তা বৈধ ঘোষণা করলেও, ২০১১ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই সংশোধনী বাতিলের রায় দেয়।

৩১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Law & Court নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন