Latest

Sports

মেসির দুরন্ত হ্যাটট্রিকে ইন্টার মিয়ামির দুর্দান্ত জয়

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ ৫:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
বয়স ৩৮ পেরোলেও মাঠে পা রাখলেই যেন তরুণ হয়ে ওঠেন লিওনেল মেসি। শনিবার রাতে এমএলএসে ন্যাশভিল এসসির বিপক্ষে তিনি দেখালেন ঠিক তেমনই এক প্রদর্শনী। হ্যাটট্রিকসহ দুর্দান্ত পারফরম্যান্সে ইন্টার মিয়ামিকে এনে দিলেন ৫-২ গোলের বড় জয়।

এই হ্যাটট্রিক মেসির এমএলএস ক্যারিয়ারের দ্বিতীয় এবং তার পেশাদার ক্যারিয়ারের ৬১তম। একইসঙ্গে চলতি মৌসুমে তার গোলসংখ্যা দাঁড়াল ২৯-এ, যা তাকে এমএলএসের গোল্ডেন বুট দৌড়ে শীর্ষে রেখেছে।

ম্যাচের ৩৫তম মিনিটে বক্সের বাইরে থেকে চমৎকার শটে প্রথম গোল করেন মেসি। তবে ন্যাশভিল প্রথমার্ধেই ম্যাচে ফেরে—৪৩ মিনিটে স্যাম সারিজের হেড এবং অতিরিক্ত সময়ে জ্যাকব শাফেলবার্গের গোলে এগিয়ে যায় ২-১ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে শুরু হয় মিয়ামির প্রত্যাবর্তন। ৬২তম মিনিটে পেনাল্টি থেকে মেসির দ্বিতীয় গোল, এরপর ৬৬তম মিনিটে বালতাসার রদ্রিগেজের গোলে মিয়ামি আবার এগিয়ে যায়। এরপর আসে মেসির হ্যাটট্রিক—৮১ মিনিটে বক্সের মাঝখান থেকে বাম পায়ের দারুণ শটে। অতিরিক্ত সময়ে টেলাসকো সেগোভিয়ার গোল ম্যাচের শেষ মুহূর্তে ব্যবধান বাড়িয়ে দেয়।

ইন্টার মিয়ামির ডিফেন্ডার ইয়ান ফ্রে বলেন, “মেসি আমাদের প্রতিটি ম্যাচেই আলাদা সুবিধা এনে দেয়, তার সম্পর্কে যতই বলি, কম বলা হয়।”
ন্যাশভিল কোচ বি. জে. ক্যালাহান ম্যাচ শেষে বলেন,“আমরা মেসিকে ঠিকভাবে সামলাতে পারিনি, বিশেষ করে শেষ ২৫ গজে। সে সুযোগ পেলে তা কাজে লাগায়—এটাই পার্থক্য।”

১৯ জয়, ৭ ড্র এবং ৮ হারে ইন্টার মিয়ামি মৌসুম শেষ করেছে পূর্বাঞ্চলীয় কনফারেন্সে তৃতীয় স্থানে। প্লে-অফের প্রথম রাউন্ডেই আবার মুখোমুখি হচ্ছে ন্যাশভিল, যারা ষষ্ঠ স্থানে রয়েছে। উত্তেজনাপূর্ণ এই ম্যাচের আগেই যেন মেসি জানিয়ে দিলেন—তিনি পুরোপুরি প্রস্তুত।

৪০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Sports নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন