Latest

National

অর্থনৈতিক দিক থেকে স্বস্তির কথা জানালেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫ ৯:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
অর্থনৈতিক ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, "অর্থনৈতিক দিক দিয়ে আমি স্বস্তিতে আছি। সে জন্য তো আমরা মোটামুটি একটু কনফিডেন্ট।"

মঙ্গলবার (৭ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের পক্ষ থেকে বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনের বরাত দিয়ে দারিদ্র্যের হার বৃদ্ধির বিষয়ে প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা সরাসরি এ বিষয়ে পরিসংখ্যানভিত্তিক আলোচনা এড়িয়ে যান। তিনি বলেন, "আমি তাত্ত্বিক দিকে এখন যাবো না। দারিদ্র্য বেড়েছে, দারিদ্র্য আছে—প্রকৃত পক্ষে এগুলো বলতে হলে আমাকে অনেক কিছু ব্যাখ্যা করতে হবে। আমি জানি তারা কিভাবে দারিদ্র্য মাপে।"

তিনি আরও জানান, জরিপের পদ্ধতি এবং নমুনা সংগ্রহ নিয়ে তার সংশয় রয়েছে। "৫ হাজার লোককে ফোন করে যদি বলা হয় দারিদ্র্য বেড়ে গেছে—আমি জানি, এসব কিভাবে কাজ করে। কেউ বলল, আপনি একটা রিপোর্ট লিখুন, আমি যদি চাই, একটা প্রতিষ্ঠান আপনাকে ২০ হাজার উত্তর দেবে কালকের মধ্যেই। কিন্তু এগুলোর রিলায়েবিলিটি নিয়ে প্রশ্ন থেকেই যায়," বলেন তিনি।

তবে অর্থ উপদেষ্টা স্বীকার করেন, দেশের সামনে চ্যালেঞ্জ রয়েছে। "চ্যালেঞ্জ আছে, তা আমি অস্বীকার করি না। কিন্তু এত শতাংশ বেড়ে গেছে—এই ধরনের বক্তব্য নিয়ে আমি সতর্ক," যোগ করেন তিনি।

বিশ্বখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেনের একটি উক্তির উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, "অমর্ত্য সেন একবার বলেছিলেন, খুব কঠিনভাবে দারিদ্র্য মাপতে হবে না—দরিদ্র মানুষকে দেখলেই চিনতে পারবেন, তার চেহারা, চালচলনে সেটা বোঝা যায়।"

শেষে দেশের সামগ্রিক অর্থনীতি স্বস্তিতে আছে কি না—এমন প্রশ্নে ড. সালেহউদ্দিন বলেন, "অর্থনৈতিক দিক দিয়ে আমি স্বস্তিতে আছি, তাই আমরা মোটামুটি আত্মবিশ্বাসী। তবে অন্য দিকগুলোর বিষয়ে আমি মন্তব্য করতে পারবো না।"

৩৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন