Latest

Religion

২০২৬ সালে ১৯ ফেব্রুয়ারি রোজা শুরুর সম্ভাবনা : আমিরাতের জ্যোতির্বিদ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ৪ অক্টোবর, ২০২৫ ৯:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা জানিয়েছেন, আগামী ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।

সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টা ১ মিনিটে আমিরাত সময় অনুযায়ী রমজানের চাঁদ জন্ম নেবে। তবে ওই দিন সূর্যাস্তের এক মিনিট পরই চাঁদ অস্ত হয়ে যাবে, যার ফলে চাঁদ দেখা সম্ভব হবে না। এজন্য রমজান শুরু হওয়ার সম্ভাব্য দিন ১৯ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার ধরা হচ্ছে। চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পরই বিষয়টি নিশ্চিত হবে বলেও তিনি উল্লেখ করেছেন।

রমজানের শুরুতে আবুধাবিতে রোজার সময়কাল প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট থাকবে, যা মাস শেষে বাড়ে ১৩ ঘণ্টা ২৫ মিনিটে পৌঁছাবে। একইসঙ্গে দিনের দৈর্ঘ্যও ১১ ঘণ্টা ৩২ মিনিট থেকে ১২ ঘণ্টা ১২ মিনিটে বৃদ্ধি পাবে।

আল জারওয়ান জানান, রমজানের প্রথম দিকে আবুধাবির তাপমাত্রা থাকবে ১৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যা উত্তর দিক থেকে শীতল বাতাসের প্রভাবে হবে। তবে মাস শেষে বসন্তের আবহাওয়া ও পশ্চিমা বাতাস শুরু হলে তাপমাত্রা ১৯ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

সম্পূর্ণ রমজান জুড়ে আবহাওয়া কিছুটা ভেজা থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা ১৫ মিলিমিটারেরও বেশি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

৩২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Religion নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন