Latest

Sports

ব্যাটিং ধসের মাঝেই জয়, সিরিজ জয়ে চোখ টাইগারদের

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫ ৮:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রথম টি-টোয়েন্টিতে শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছে বাংলাদেশ। শারজায় আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে টাইগাররা।

তবে জয়ের আনন্দের মাঝেও অস্বস্তির নাম বাংলাদেশের ব্যাটিং লাইনআপ—বিশেষ করে মিডল অর্ডার।

দারুণ শুরুর পর মাত্র ৯ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। একসময় প্রায় নিশ্চিত জয়ও সংশয়ে পড়ে গিয়েছিল। যদিও শেষপর্যন্ত জয় তুলে নিতে সক্ষম হয় জাকের আলীর দল, কিন্তু বারবারের মতো মিডল অর্ডার ধস নতুন করে প্রশ্ন তুলেছে ব্যাটিং গভীরতা নিয়ে।

ম্যাচ শেষে অধিনায়ক জাকের আলী স্বীকার করেন, ব্যাটিং ধস নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট। তিনি বলেন, "সমস্যাটা আমরা বুঝি। আলোচনা করবো কীভাবে এটা কাটিয়ে উঠা যায়।"

এদিকে সিরিজের দ্বিতীয় ম্যাচ আজই (৩ অক্টোবর) মাঠে গড়াচ্ছে। টানা দ্বিতীয় দিনে খেলতে নামছে দুই দল। বাংলাদেশ চাইবে প্রথম ম্যাচের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে সিরিজ নিশ্চিত করতে।

এই সিরিজকে দুই দলই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে। ফলে কেবল জয় নয়, দলগঠনের দিক থেকেও এটি গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটারদের সামনে রয়েছে নিজেদের প্রমাণের বড় সুযোগ।

৩৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Sports নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন