Latest

Odd News

এক চাকার বাহনে মানালি থেকে লেহ, ৪০০ কিলোমিটার যাত্রা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ৬:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পাহাড়ি পথে এক চাকার যান নিয়ে ৪০০ কিলোমিটার দীর্ঘ এক দুঃসাহসিক অভিযানে নামছেন ভারতের জনপ্রিয় ট্রাভেল ভ্লগার শক্তি সিং শেকাওয়াত।

ইনস্টাগ্রামে দেওয়া এক ঘোষণায় তিনি জানান, এক চাকার বিশেষ বোর্ডে চড়ে মানালি থেকে লেহ পর্যন্ত চ্যালেঞ্জিং এ যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি।

সাধারণত পর্যটকেরা গাড়ি বা মোটরসাইকেলে এ রুটে ভ্রমণ করেন। কিন্তু শক্তি সিং এক চাকার ব্যালেন্সিং স্কেটবোর্ড (যা অনেকটা ‘ওয়ান হুইল’ নামে পরিচিত) ব্যবহার করে এ যাত্রা সম্পন্ন করার পরিকল্পনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এ উদ্যোগ ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।

ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে শক্তি সিং বলেন, “এক চাকা... মানালি থেকে লেহ, এটা কি আদৌ সম্ভব?” এই ক্যাপশনেই তিনি ঘোষণা দেন, এই অভিযানভিত্তিক ভিডিও সিরিজ শুরু হচ্ছে ৩০ সেপ্টেম্বর থেকে।
হিমালয়ের দুর্গম পথ পেরিয়ে মানালি থেকে লেহ যাওয়ার রুটটি রোমাঞ্চপ্রিয়দের কাছে এক স্বপ্নের গন্তব্য। এই পথে রয়েছে খাড়া পাহাড়, খরস্রোতা নদী, দুর্গম পাস এবং অক্সিজেনস্বল্প উচ্চভূমি—যা যেকোনো পরিবহনের জন্যই বড় চ্যালেঞ্জ।

শক্তি সিংয়ের দাবি, তিনি এ যাত্রার প্রতিটি মুহূর্ত প্রামাণ্যচিত্র হিসেবে প্রকাশ করবেন। যেখানে থাকবে তাঁর সাফল্য, ব্যর্থতা এবং ভয়াবহ ভূপ্রকৃতির সঙ্গে সংগ্রামের কাহিনি। এটি শুধু একটি অভিযান নয়, বরং এক অনুপ্রেরণামূলক গল্পও হবে বলে জানান তিনি।

ইতোমধ্যে ভিডিওটি দর্শকদের মধ্যে প্রবল আগ্রহ ও উত্তেজনা তৈরি করেছে। কেউ কেউ একে “অসম্ভবকে সম্ভব করার চেষ্টা” হিসেবে অভিহিত করছেন। ইনস্টাগ্রামে এক অনুসারী মন্তব্য করেছেন, “এটাই তো আসল রোমাঞ্চ! আজ পর্যন্ত কেউ ভাবেনি এমন কিছু করতে যাচ্ছেন আপনি। শক্তি ভাই, তোমার শক্তি দেখাও!”

 

শক্তি সিংয়ের এই উদ্যোগ কতটা সফল হবে, তা জানতে অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্ত ও অনুসারীরা।

৮১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Odd News নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন