Latest

Literature

মহাকালের সুখ

লাকি জাদু
লাকি জাদু

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রভাতে রবির শুভেচ্ছাদূত হয়ে
এসো মোর দ্বারে,
আপ্লুত হিয়া দিবো
সোপর্দ করিয়া, প্রাণ ভোমরারে।

সবুজ ঘাসের উপর শিশির বিন্দু
রয় আষ্টেপৃষ্টে মিশে,
তোমাতে মজিয়া মন
বেহায়া,যাপিত জীবন,সংশয় কিসে?

আকাশে যেমন তারা ভাসিয়া উচ্ছ্বাসে
চলে মহাকালের সুখে,
তেমন শান্তি খোঁজে মন
অশান্ত ভুবনে কেবল তোমার ঐ বুকে।

আঁচলে বাঁধিয়া লাজ, আব্রু ভুলিবো
মত্ত নিগুঢ় আলিঙ্গনে,
অসার দেহের উদ্বেল
মহাকালের আজন্ম সুখের সন্ধানে।

৪৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Literature নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন