Latest

National

সারাদেশে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ২:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময়ের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া, এর একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া বইতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু কিছু স্থানে মাঝারি থেকে অতিভারি বর্ষণও হতে পারে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) একই রকম আবহাওয়া বজায় থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে। তবে সারাদেশেই তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) পরিস্থিতি কিছুটা পরিবর্তন হতে পারে। এদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং খুলনা ও বরিশালের কিছু এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে, বিশেষ করে যারা বৃষ্টিপ্রবণ এলাকায় অবস্থান করছেন।

৩২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন