Latest

Country

গাজীপুরের কাপাসিয়ায় চকলেট খেয়ে অসুস্থ ৮ শিক্ষার্থী

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ১:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরের কাপাসিয়ায় টিফিনের সময় দোকান থেকে চকলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আট শিক্ষার্থী।

অসুস্থরা সবাই টোক ইউনিয়নের ১৬ নম্বর কাঁশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

ঘটনাটি ঘটে বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে টিফিন বিরতির সময়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীরা পাশের দোকান থেকে ‘আঁখি মিল্ক লজেন্স’ নামে একটি চকলেট কিনে খাওয়ার কিছুক্ষণ পরই তাদের বমি শুরু হয়। সহপাঠীরা বিষয়টি শিক্ষককে জানালে, প্রধান শিক্ষক দ্রুত তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্না আক্তার বলেন, “প্রাথমিক চিকিৎসার পর সবাইকে বাড়ি পাঠানো হয়েছে। শিক্ষার্থীরা বর্তমানে আশঙ্কামুক্ত।”

অভিযোগের বিষয়ে দোকানদার জাহানারা বেগম বলেন, “আমি প্রায় এক বছর ধরে টোক নয়ন বাজারের আমির উদ্দিনের কাছ থেকে চকলেট কিনে বিক্রি করি। এর আগে এমন কিছু ঘটেনি। আজ কেন এমন হলো বুঝতে পারছি না।”

ঘটনার পর এলাকায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আনা হয়েছে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।

৩০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন