Latest

Education

চাকসু নির্বাচনে ইসলামী ছাত্রী সংস্থা-সমর্থিত ‘সংঘবদ্ধ ছাত্রী জোট’ প্যানেল ঘোষণা

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশ নিতে ‘সংঘবদ্ধ ছাত্রী জোট’ নামে একটি পূর্ণাঙ্গ প্যানেল গঠনের উদ্যোগ নিয়েছেন প্রীতিলতা হলের কয়েকজন শিক্ষার্থী।

বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সমর্থনে গঠিত এই প্যানেল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে হল সংসদের জন্য আবেদন ফরম সংগ্রহ করেছে।

এই জোট থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিজাবাহুল জান্নাত তারিন। সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন নিয়েছেন আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাদিয়া সুলতানা তাসনিয়া এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভূগোল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফরিদা রিমা।

শিক্ষার্থী তারিন বলেন,
“আজ আমরা ১২ জন শিক্ষার্থী একসঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। ইনশাআল্লাহ, আগামী দুই দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল এবং পদবণ্টনের বিস্তারিত জানানো হবে।”

এজিএস প্রার্থী আফরিদা রিমা বলেন,
“বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ব্যানারে আমরা এই প্যানেল গঠন করেছি। আমাদের হলে নানা সমস্যা রয়েছে— যেমন ডাইনিং ব্যবস্থার দুর্বলতা, পাঠাগারে বইয়ের স্বল্পতা এবং নামাজ রুমের জায়গার সংকট। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে কাজ করবো।”

অন্যদিকে, সোমবার আরও দুজন শিক্ষার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— সোহরাওয়ার্দী হলের হাবিবুর রহমান (কেন্দ্রীয় ভিপি পদে) এবং শাহজালাল হলের শাহরিয়ার হাসান (কার্যনির্বাহী সদস্য পদে)।

এর আগে, চাকসু নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে কয়েকটি জোট ও প্যানেল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের যৌথ জোট ‘দ্রোহ পর্ষদ’, ছাত্র অধিকার পরিষদের ‘চাকসু ফর র‍্যাপিড চেঞ্জ’ এবং ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত ‘সচেতন শিক্ষার্থী সংসদ’।

প্রসঙ্গত, প্রায় তিন দশক পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর, যাচাই-বাছাই ১৮ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর।

৩৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Education নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন