Latest

Country

পাট দিয়ে নির্মিত দুর্গাপ্রতিমা: কলারোয়ার মুরারীকাটিতে নজিরবিহীন উদ্যোগ

সাতক্ষীরা প্রতিনিধি 
সাতক্ষীরা প্রতিনিধি 

সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ৬:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার কলারোয়া পৌরসভার উত্তর মুরারীকাটি পালপাড়া সার্বজনীন পূজামণ্ডপে এবারের শারদীয় দুর্গোৎসবকে ঘিরে তৈরি হয়েছে একটি ব্যতিক্রমধর্মী ও সৃজনশীল প্রতিমা।

ধানের পর এবার ‘সোনালি আঁশ’ খ্যাত পাট দিয়ে নির্মাণ করা হয়েছে দুর্গা প্রতিমা, যা ইতোমধ্যেই স্থানীয় ও জাতীয় পর্যায়ে দর্শনার্থীদের আগ্রহ এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক পলাশ কুমার পাল জানান, প্রায় তিন লাখ টাকা ব্যয়ে চারজন ভাস্কর তিন মাস ধরে নিরলস পরিশ্রম করে প্রতিমাটি তৈরি করছেন। তিনি বলেন, “২০২৩ সালে ধান দিয়ে তৈরি প্রতিমা আমাদের মন্দিরকে সারাদেশে পরিচিতি এনে দিয়েছিল। সেই সফলতাকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে এবার পাট ব্যবহার করে প্রতিমা গড়ার উদ্যোগ নিয়েছি।”

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সারাদেশে দুর্গোৎসব শুরু হওয়ার কথা থাকলেও ইতোমধ্যেই প্রতিদিন শত শত দর্শনার্থী এই ব্যতিক্রমী শিল্পকর্ম দেখতে ভিড় করছেন মন্দির প্রাঙ্গণে।

স্থানীয় বাসিন্দা তাপস পাল বলেন, “এমন প্রতিমা আগে কখনো দেখিনি। পাট দিয়ে প্রতিমা বানানো নিঃসন্দেহে চমৎকার ও ব্যতিক্রমী একটি উদ্যোগ।” অন্যদিকে কাজল কুমার পাল জানান, “ধানের পর এবার পাট দিয়ে এমন প্রতিমা আমাদের গর্বিত করছে এবং সারাদেশে সাড়া ফেলেছে।”

স্থানীয়দের মতে, পাট দিয়ে প্রতিমা নির্মাণ শুধুমাত্র একটি নতুন শিল্পচর্চাই নয়, বরং কৃষিনির্ভর বাংলাদেশের ঐতিহ্য ও শিকড়কে নতুনভাবে বিশ্বদরবারে উপস্থাপনের প্রয়াস। প্রতিমাকে ঘিরে ইতোমধ্যে মন্দির এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। চলছে সাজসজ্জা, পূজা-অর্চনা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি।

মন্দির কমিটির প্রত্যাশা, কলারোয়ায় এবারের দুর্গোৎসব হয়ে উঠবে একটি স্মরণীয় ও ব্যতিক্রমধর্মী আয়োজন, যা শুধু ধর্মীয় অনুভূতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও সৃজনশীলতাকে পৌঁছে দেবে নতুন উচ্চতায়।

৪২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন