Latest

Country

আদালতের শোকজ: সারওয়ার আলমকে ১৫ দিনের মধ্যে জবাবের নির্দেশ

সিলেট প্রতিনিধি
সিলেট প্রতিনিধি

সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ২:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) জারি করেছেন আদালত।

ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (এসকেআইএসসি)-এর শিক্ষক বহিষ্কার সংক্রান্ত এক রিটের প্রেক্ষিতে আদালত এ সিদ্ধান্ত নেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর আদালত) এই শোকজ নোটিশ জারি করেন। নোটিশে জেলা প্রশাসককে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে নোটিশটি পৌঁছায়নি বলে জানিয়েছেন ডিসি মো. সারওয়ার আলম।

জানা গেছে, এসকেআইএসসি-এর দুই শিক্ষক ও ভাইস প্রিন্সিপালের বহিষ্কার ইস্যুকে কেন্দ্র করে দায়ের করা রিট মামলার প্রেক্ষিতে আদালত এ নির্দেশ দিয়েছেন।

শোকজ নোটিশ জারির বিষয়টি নিশ্চিত করেছেন মামলাকারী শিক্ষিকা আবেদা হকের আইনজীবী ইরশাদুল হক।

২৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন