Latest

National

কুড়িলে ফের শ্রমিকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে মানুষ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর কুড়িলে বেতন ও ভাতার দাবিতে ফের সড়ক অবরোধ করেছেন ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকরা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ছয় শতাধিক শ্রমিক বাড্ডা-কুড়িল রোডে অবস্থান নেন, ফলে উভয় দিকেই যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট, চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

স্থানীয়রা জানান, শ্রমিকরা হঠাৎ করেই রাস্তায় নেমে আসেন। এতে কুড়িল থেকে বাড্ডা এবং বাড্ডা থেকে কুড়িলমুখী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে একই দাবিতে ঢাকার বিমানবন্দর সড়কে উত্তরা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে প্রায় দুই শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করেন। এতে ওই গুরুত্বপূর্ণ সড়কেও যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে।

ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিয়াউর রহমান জিয়া জানান, শ্রমিকদের শান্ত রাখার চেষ্টা চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, এর আগে ২ সেপ্টেম্বর একই দাবিতে ইউরোজোন ফ্যাশনের শ্রমিকরা প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

৩২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন