Latest

Country

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও চোরাচালানি পণ্যসহ আটক ১

মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫ ১:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর এবং মেহেরপুরের গাংনি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পৃথক অভিযানে ভারতীয় চকলেট বাজি, নিষিদ্ধ ট্যাবলেট, মদসহ প্রায় ১১ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। এছাড়া এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি সদস্যরা।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (৬ সেপ্টেম্বর) কুষ্টিয়া ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়।


আটক ও জব্দের বিস্তারিত:
সকাল ১১:৪০ মিনিট, মেহেরপুরের গাংনি উপজেলার নওদাপাড়া বাজার সংলগ্ন ধর্মদাহ বিওপি এলাকায় অভিযান চালিয়ে ২৩ হাজার পিস ভারতীয় চকলেট বাজি ও একটি মোটরসাইকেলসহ ইয়াসিন (৪০) নামের এক চোরাকারবারিকে আটক করা হয়। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বড়গাংদিয়া এলাকার বাসিন্দা।
দুপুর ৩:১৫ মিনিট, দৌলতপুরের মথুরাপুর বিওপি এলাকার মরঘাটি সীমান্ত থেকে ৩০০ পিস ডেক্সামিথাসন ও ৪৫০ পিস অন্যান্য নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক মূল্য ২ লাখ ২৫ হাজার টাকা।

 

রাত ৮:৪০ মিনিট, বিলগাথুয়া বিওপি এলাকায় অভিযান চালিয়ে ১৮ বোতল ভারতীয় মদ ও ৩২০ পিস সেনেগ্রা ট্যাবলেট জব্দ করা হয়। এসবের বাজারমূল্য প্রায় ১ লাখ ২৩ হাজার টাকা।

 

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ অভিযানে মোট ১০ লাখ ৭৩ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে মোটরসাইকেল ও পণ্যসহ গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়নের মাদক স্টোরে সংরক্ষণ করা হয়েছে।


কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি বলেন,

“সীমান্ত এলাকা সুরক্ষায় বিজিবি সর্বদা কঠোর নজরদারিতে রয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

৬৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন