Latest

National

আসন্ন নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ অনুকূলে: ইসি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশে এখন পর্যন্ত ভোটগ্রহণের পরিবেশ সম্পূর্ণ অনুকূল রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আনোয়ারুল ইসলাম বলেন, “ভোট নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। কমিশনের কাছে এখন পর্যন্ত কোনো প্রতিকূল পরিস্থিতির তথ্য আসেনি। আমরা সতর্কতা, নিরপেক্ষতা এবং বাস্তবতা বিবেচনায় রেখেই নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছি।”

তিনি আরও জানান, বিভিন্ন এলাকায় ভোটারসংখ্যার ভিত্তিতে গড় নির্ধারণ করা হয়েছে। কোথাও জনসংখ্যার ভিত্তিতে, কোথাও ভৌগোলিক অখণ্ডতা, আবার কোথাও প্রশাসনিক সুবিধাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে সব জায়গায় এক নিয়মে সীমানা নির্ধারণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

“ভোট হবে কি না”—এমন প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার বলেন, “এই প্রশ্ন আমাকেও অনেকেই করেন। তবে আমরা যে রোডম্যাপ ঘোষণা করেছি, সেটাই প্রমাণ করে যে নির্বাচন হবেই।”

রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রসঙ্গে তিনি বলেন, “প্রায় সব রিপোর্ট কমিশনের হাতে চলে এসেছে। এক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে নিবন্ধনের চূড়ান্ত ধাপেও দলগুলোর নাম নিয়ে আপত্তির সুযোগ রাখা হবে।”

সংবিধান ও প্রচলিত আইনের মধ্যে বিভ্রান্তি সম্পর্কেও তিনি মত প্রকাশ করেন। বলেন, “প্রস্তাবিত আরপিও সংশোধনীর বিষয়টি এখন আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের অপেক্ষায়। যদি কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক কিছু থাকে, তাহলে তা সমন্বয় করা হবে।”

৩৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন