Latest

Religion

চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে ২ জনের মৃত্যু, আহত ৬

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ৮:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসের সময় পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন।

আজ শনিবার দুপুর ১২টার দিকে মুরাদপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী (৬০) ও কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম (১৩)। আহতদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা নিহতদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের হাসপাতালে আনার কাজ পরিচালনা করেন আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের মেডিকেল টিম। টিমের সদস্য আমিনুর রহমান জানান, গরম ও মানুষের ভিড়ের কারণে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তারা নিচে গিয়ে পড়েন এবং পদদলিত হন। আহত আটজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে দুজনের মৃত্যু হয়।

৪২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Religion নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন