Latest

Law & Court

অভিনেতা সিদ্দিকুর রহমানের ১০ দিনের রিমান্ড আবেদন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ ৭:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে গুলশান থানা পুলিশ।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম গত ২৪ আগস্ট সিদ্দিকুর রহমানকে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

রিমান্ড আবেদনে বলা হয়, সিদ্দিকুর রহমান অত্যন্ত পরিকল্পিতভাবে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং অর্থের যোগান দিয়ে আন্দোলনকারীদের দমন করার জন্য সহিংসতা সংগঠনে সহায়তা করেছেন। মামলার এজাহারে তিনি ২২৩ নম্বর আসামি হিসেবে তালিকাভুক্ত।

তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, মামলার সুষ্ঠু তদন্ত, পলাতক আসামিদের গ্রেফতার, অর্থদাতাদের চিহ্নিতকরণ ও অস্ত্র উদ্ধারের প্রয়োজনীয়তা বিবেচনায় রেখে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।

এর আগে গত ২৯ এপ্রিল রাজধানীর বেইলি রোড এলাকায় অভিনেতা সিদ্দিককে কিছু লোক আটক করে মারধর করেন এবং পরে তাকে রমনা মডেল থানার পুলিশের হাতে তুলে দেন। পরে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত ১৯ জুলাই গুলশান থানাধীন সুবাস্তু নজরভ্যালির সামনে জুমার নামাজের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পারভেজের বাবা মো. সবুজ গত ২ জুলাই গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

৫১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Law & Court নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন