Latest

Education

একাদশে ভর্তি: তৃতীয় ধাপের আবেদন শুরু, সময়সীমা ১ সেপ্টেম্বর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ৩:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় তথা শেষ ধাপের আবেদন কার্যক্রম শুরু হয়েছে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা রোববার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে আবেদন করতে পারছেন, যা চলবে সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এরপর আর আবেদন করার সুযোগ থাকবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

রোববার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫’ অনুযায়ী, তৃতীয় ধাপের অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে ৩১ আগস্ট সকাল ৯টা থেকে, এবং তা চলবে ১ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।


গত ২৮ আগস্ট রাতে প্রকাশিত দ্বিতীয় ধাপের ফলাফলে দেখা যায়, আবেদন করেও কলেজে সুযোগ পাননি ১০ হাজার ৮২৬ জন শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৪১৮ জন।

এর আগে, ২০ আগস্ট রাতে প্রথম ধাপের ফল প্রকাশিত হয়, যেখানে ২৫ হাজার ৩৪৮ জন শিক্ষার্থী কোনো কলেজে স্থান পাননি। তাদের মধ্যেও জিপিএ-৫ পাওয়া ছিলেন ৫ হাজার ৭৬৫ জন।


ভর্তি কমিটির তথ্য অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় ধাপে ৯৯ শতাংশ শিক্ষার্থী কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এখনো ১ শতাংশ শিক্ষার্থী কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেননি। দেশের অনুমোদিত কলেজগুলোর মধ্যে ৯৫ শতাংশ প্রতিষ্ঠান শিক্ষার্থী পেয়েছে, তবে ৫ শতাংশ কলেজে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি।


প্রথম ধাপ শেষে ৪৪ শতাংশ শিক্ষার্থী মাইগ্রেশনের মাধ্যমে নতুন কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন, তবে ৫৬ শতাংশ মাইগ্রেশনের আবেদন করেও পরিবর্তন পাননি।


ভর্তি নীতিমালা অনুযায়ী, এ বছরও তিন ধাপে আবেদন নেওয়া হচ্ছে। চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ৭ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত কলেজে ভর্তি হতে হবে। এরপর ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

৩৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Education নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন