Latest

Country

কলারোয়ায় নিখোঁজের চার দিন পর রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা 
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা 

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৬:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় নিখোঁজের চার দিন পর এক রাজমিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার কাজিরহাট কলেজের সামনে একটি মৎস্য ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইমরান হোসেন (২৭) কলারোয়ার কেরালকাতা গ্রামের বাসিন্দা ও ছদর উদ্দীনের পুত্র। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন এবং দুই কন্যা সন্তানের জনক।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, গত ২৪ আগস্ট থেকে ইমরান নিখোঁজ ছিলেন। ২৬ আগস্ট তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। বুধবার সকালে স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আরও বলেন, “প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এবং কারা জড়িত—তা জানতে তদন্ত চলছে।”

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট সকল তথ্য ও প্রমাণ সংগ্রহের কাজ চলছে। নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে বিস্তারিত জানা চেষ্টা করছে পুলিশ।

২৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন