Latest

National

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: চূড়ান্ত হলো রোডম্যাপের খসড়া

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ৯:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ২৪টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত করে রোডম্যাপের খসড়া চূড়ান্ত করেছে।

কমিশনের অনুমোদনের পর খুব শিগগিরই এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

বুধবার (২০ আগস্ট) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, “নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করা হয়েছে। চলতি সপ্তাহেই পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করা হবে।”

তিনি আরও জানান, আসন পুনর্নির্ধারণ বিষয়ে ৮২টি সংসদীয় আসনের শুনানি আগামী ২৪ আগস্ট থেকে শুরু হয়ে চার দিন চলবে।

ভোটকেন্দ্রসংক্রান্ত বিষয়ে আখতার আহমেদ বলেন, “নতুন কোনো ভোটকেন্দ্র বাড়ানো হবে না, তবে প্রতিটি ভোটকেন্দ্রে তিন হাজার ভোটারের গড় ধরা হয়েছে। পাশাপাশি প্রতি বুথে সর্বোচ্চ ৬০০ ভোটার রাখতে পরিকল্পনা করা হয়েছে, যেখানে আগে ছিল ৫০০।”

এছাড়া ২২টি রাজনৈতিক দলের মাঠপর্যায়ের তদন্তের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই বলেও আশ্বস্ত করেছেন ইসির এই শীর্ষ কর্মকর্তা।

৪৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন