Latest

National

বাণিজ্য মেলার নাম পরিবর্তন, এখন থেকে ‘ঢাকা বাণিজ্য মেলা’

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ১১:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) নাম পরিবর্তন করে এখন থেকে এটি ‘ঢাকা বাণিজ্য মেলা (ডিটিএফ)’ নামে পরিচিত হবে।

সোমবার (১৮ আগস্ট) বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিচালনা পর্ষদের ১৪৮তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জানানো হয়, ১৯৯৫ সাল থেকে শুরু হওয়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক ও দেশীয় ক্রেতা-বিক্রেতাদের সংযোগ ঘটানো এবং বিদেশি প্রতিষ্ঠানগুলোর সরাসরি অংশগ্রহণের মাধ্যমে গুণগতমানসম্পন্ন পণ্য ও প্রযুক্তি প্রদর্শন। তবে বিগত বছরগুলোতে দেখা যাচ্ছে, অধিকাংশ বিদেশি প্রতিষ্ঠান সরাসরি অংশগ্রহণ না করে স্থানীয় এজেন্ট বা প্রতিনিধির মাধ্যমে মেলায় অংশ নিচ্ছে।

ফলে অনেক সময় অংশগ্রহণকারী পণ্যের গুণগতমান যাচাই করা যাচ্ছে না এবং মানহীন পণ্য বিদেশি ব্র্যান্ড হিসেবে উপস্থাপিত হচ্ছে। এতে একদিকে যেমন ভোক্তারা প্রতারিত হচ্ছেন, অন্যদিকে মেলার আন্তর্জাতিক ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব বিবেচনায় মেলার নাম থেকে 'আন্তর্জাতিক' শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় আরও জানানো হয়, আন্তর্জাতিক ব্র্যান্ড ও প্রযুক্তির অভাবে স্থানীয় উদ্যোক্তারা বৈশ্বিক ট্রেন্ড সম্পর্কে সঠিক ধারণা পাচ্ছেন না, ফলে মেলার মূল উদ্দেশ্য বিঘ্নিত হচ্ছে।

এছাড়া সভায় ২০২৫-২৬ অর্থবছরের মেলা ক্যালেন্ডার এবং ২০২৬-২৭ অর্থবছরের আংশিক মেলা ক্যালেন্ডারও অনুমোদন দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত সচিব (রপ্তানি) আব্দুর রহিম খান, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামরান তানভীর রহমান।

৪৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন